Welcome to Dorlink
Selected Books
×
Agni He Pabak | Bengali Novel on Medical Crime World

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2023
  • ISBN No : 9789354256257
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 175
  • Weight : 235 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹400.00/- Discount : 15% Off
Your Price : ₹340.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

নির্জন এক নবীন চিকিৎসক। এক শপিং মল ও তার পাশের গুদামে আগুন লাগা ও সেই আগুন থেকে দুই নিরপরাধ শ্রমিকের মৃত্যুর দায়ে অভিযুক্ত। মনে করা হয়, তাঁর ছোড়া সিগারেটের টুকরো থেকেই হয় সেই অগ্নিকাণ্ড। অন্যদিকে এই উপন্যাসের পরতে পরতে রয়েছে চিকিৎসাজগৎকে ঘিরে যে দুর্নীতি, যার মধ্যে নির্জনের বসবাস, তা থেকে নিজেকে মুক্ত করতে চায় সে। যখন অভিযোগের ফাঁস ক্রমশ নির্জনের গলায় জড়িয়ে আসছে, সাহায্যের হাত বাড়িয়ে দেয় মহুল, নির্জনের জীবনের একমাত্র ভালবাসা, অবলম্বন। এক দলবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যক্তির সংগ্রামের দলিল এই উপন্যাস।


অভিজিৎ তরফদার

নব্বইয়ের দশকের গোড়ার দিকে প্রয়াত বিমল কর-এর হাত ধরে ছোটগল্পকার হিসাবে আত্মপ্রকাশ। প্রথম প্রকাশিত উপন্যাস ‘মহাজাগতিক’(১৯৯৭) সাড়া জাগিয়েছিল। তারপর প্রায় দশ বছর নিরবচ্ছিন্নভাবে লিখে যাওয়া। ‘চতুর্থ হৃদয়’(২০০৬) উপন্যাস প্রকাশের পর বেশ কিছুদিন সাহিত্যের বৃহত্তর অঙ্গন থেকে সরে যাওয়া। ‘আবাস’, ‘বরণ’, ‘তর্পণ’ ইত্যাদি ছোটগল্পের মধ্য দিয়ে আবার ফিরে আসা।‘মহাজাগতিক’ বাংলা আকাদেমি প্রদত্ত পুরস্কারে সম্মানিত হয়েছে। ‘চতুর্থ হৃদয়’-ও পেয়েছে শ্রেষ্ঠ উপন্যাসের শিরোপা ‘শারদঅর্ঘ্য’। ছোটগল্প ‘শনাক্তকরণ’ স্থান পেয়েছে সাহিত্য অকাদেমির সংকলনে। ‘চালশে’ গল্পটি নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ শারদীয় ছোটগল্প হিসাবে।কিন্তু পুরস্কার নয়, তাঁর কোনও ছোটগল্প বা উপন্যাস পড়ে পাঠক যখন বিচলিত হন, আলোড়িত হন অথবা স্তব্ধ হয়ে ভাবতে বসেন, পাঠকের সেই প্রতিক্রিয়াকেই পাথেয় হিসাবে গণ্য করেন লেখক অভিজিৎ তরফদার।